ঈদকে সামনে রেখে সীমান্তে চোরা চালান বৃদ্ধি

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

ঈদকে সামনে রেখে সীমান্তে চোরা চালান বৃদ্ধি

Manual2 Ad Code

download (3)সুনির্মল সেন :: কোরবানির ঈদকে সামনে রেখে সিলেট, মৌলভী বাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্ত চাঙ্গা হয়ে উঠেছে। যাচ্ছে ঈলিশ-পাঙ্গাশ মাছসহ বিভিন্ন সামগ্রী। গরুর সঙ্গে পাল্লা দিয়ে আসছে কাপড়, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য। এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সুত্র।

Manual6 Ad Code

ওই সুত্র জানায়, সিলেট বিভাগের সীমান্ত দিয়ে ভারতীয় কাপড়, মসল্লা, মাদক এবং গরুর চালান আসছে এপারে। এসবের বিনিময়ে ভারতে যাচ্ছে ঈলিশ, পাঙ্গাশ মাছ ও ইলেট্রনিক্স সামগ্রী।ঈদ বাজার উপলক্ষে সিলেটের বাজারে ওইসব জেলার বিভিন্ন চেকপোষ্টসহ বাঁকা পথে কাপড় আমদানি শুরু হয়ে গেছে। গত দু’সপ্তাহ পূর্ব থেকে। ভারত থেকে যেসব পণ্য আসছে তার মধ্যে রয়েছে, শাড়ি, থ্রী-পিছ, বিভিন্ন ব্র্যান্ডের শার্ট, প্যান্ট এবং গেঞ্জি।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সিলেট বিভাগের বিভিন্ন জেলার আওতাধীন সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতীয় কাপড় জড়ো করা হয়। সংশ্লিষ্ট সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে। ভোর রাত ও দিনের বেলায় বিভিন্ন ধরনের যানসহ ‘হাইয়েছ গাড়ি’ বোঝাই করে এসব পণ্য পাঁচার করা হয় নির্দিষ্ট গন্তব্যে।

Manual5 Ad Code

ভারত থেকে চোরাই পথে আসা কাপড় বিক্রয় হচ্ছে বাংলাদেশী কাপড়ের দ্বিগুন মূল্যে। ভারতীয় ৬০/৭০ মূল্যের গেঞ্জি বিক্রয় হচ্ছে ৩০০/৪৫০ টাকায়।

এদিকে ভারতীয় গরুর চালান ছুটে আসছে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, তামাবিল, দোয়ারা বাজারসহ সীমান্ত ঘেরা বাজারে।

ওপর দিকে মৌলভী বাজার জেলার সীমান্ত এলাকা পেড়িয়ে জুড়ির ফুলতলা বাজারেও আসছে গরু-ছাগলের চালান। শরিফপুর সীমান্ত এলাকায় গরুর চালান আসছে বলে একটি সুত্র দাবী করেছে। গরুর চালান ট্রাকযোগে পৌঁছে দেয়া হচ্ছে বাজারের বিভিন্ন মোকামে।

কোরবানি ঈদকে কেন্দ্র করে কাপড় এবং গরুর সঙ্গে পাল্লা দিয়ে আসছে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য। বাংলাদেশ থেকে বিনিময় পণ্য হিসেবে পাচার হচ্ছে ঈলিশ, পাঙ্গাশ মাছসহ বিভিন্ন সামগ্রী।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code