ঈদুল আজহা: ত্যাগ আর আত্মশুদ্ধির উৎসব

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৬

ঈদুল আজহা: ত্যাগ আর আত্মশুদ্ধির উৎসব

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আজ (বৃহস্পতিবার) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোয় উৎসবের সঙ্গে ঈদ উদযাপন করবে।

 

Manual4 Ad Code

ঈদুল আজহার নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কোরবানি করবেন। ঈদুল আজহা মুসলিম জাতির কোরবানি-উৎসর্গ-বিসর্জনের দিন। অথচ এ দিনই আবার প্রকৃত ঈদের আনন্দ-উৎসবের দিন।

 

ঈদ উপলক্ষে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। কোরবানির আনন্দ দরিদ্র ও বঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Manual2 Ad Code



সিলেটে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়।

Manual4 Ad Code

 

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা বিশিষ্টজনেরা এখানে নামাজ আদায় করবেন।

 

এরইমধ্যে প্রশাসন ও ঈদগাহ কমিটি নামাজের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শাহী ঈদগাহে নামাজের পূর্বে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করবেন মুফতি মাওলানা জুনেদ আহমদ আনসারী।

 

সরকারি আলীয়া মাদরাসা মাঠ আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। এখানে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে।

 

দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ এই মাজারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। তবে আবহাওয়া প্রতিকূল হলে দ্বিতীয় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

 

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পর্যায়ক্রমে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ৭টায়, ২য় জামাত সকাল ৮টায় এবং সর্বশেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

 

এছাড়াও কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে নগরীর সবচেয়ে ভোরে অর্থাৎ সকাল ৬টায় জামাত অনুষ্ঠিত হবে। শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

 

এ বছর সিলেট জেলা ও মহানগর এলাকায় মোট ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট মহানগর এলাকায় ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩২৫টি মসজিদে ও ৭১টি ঈদগাহে। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৩১০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে ১ হাজার ৯৯০টি ও ঈদগাহে হবে ৩২০টি ঈদ জামাত।

 

এদিকে সিলেট সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের নিরাপত্তা ও ঈদগাহের পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে অনেক জায়গায় বিকল্প ব্যবস্থা ও ত্রিপল ব্যবহারের প্রস্তুতিও রয়েছে।

 

ঈদুল আজহার এই দিনে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, প্রশাসন, সরকারী-বেসরকারী, মানবধিকার সংগঠন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও দেশবাসীসহ ‘আমাদের সকল পাঠক বন্ধুদের জানাই ঈদ মোবারক ও অনেক অনেক শুভেচ্ছা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code