এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়: সিলেটে হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৫

এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়: সিলেটে হাসনাত আব্দুল্লাহ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়, সংকট থেকে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করে আমরা এসেছি। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

 

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, এতদিন দেশটা ছিল ধনিক শ্রেণির। দেশটা ছিল বসুন্ধরা, প্রশাসন, আর্মিদের। দেশটা জনগণের হয়ে উঠেনি। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, ক্ষমতা জয় করে জনগণের হাতেই তুলে দেব।

 

সিলেটবাসীর উদ্দেশে হাসনাত বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংকট এখনো শেষ হয়ে যায়নি। ইতোমধ্যে একটি পক্ষ আওয়ামী লীগের হয়ে কাজ করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। তাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যারা এ দেশে আওয়ামী লীগের দালালি করেছে, তাদের মিডিয়া খুলেছে, ভেতরে ভেতরে কাজ করছে। তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগকে আমরা আর দাঁড়াতে দেব না।

 

Manual6 Ad Code

সমাবেশ মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সিংহভাগ প্রবাসী এই সিলেট অঞ্চলের বাসিন্দা। তাদের পাঠানো রেমিট্যান্স থেকেই আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকে। আমরা দেখতে পাচ্ছি, সরকার থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল এখনো দেখতে পাইনি। আজকে এই পুণ্যভূমি সিলেট থেকে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

 

Manual6 Ad Code

দেশব্যাপী চলমান চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের ব্যাপারে তিনি বলেন, অনেকেই বলেন, আমরা নাকি বিএনপিবিরোধী। আমরা মোটেও বিএনপিবিরোধী নই, আমরা জিয়াউর রহমান ও খালেদ জিয়ার বিরোধী নই, আমরা তারেক রহমানের বিরোধী নই। তবে আমাদের এই নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না। বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট কার্যক্রম পরিচালনা করতে দেব না। বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদকে ঠাঁই দেব না।

 

এনসিপি ঐক্যের রাজনীতিতে কাদের সঙ্গে থাকবে প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, আগামীতে যদি ঐক্য হয়, আমাদের যারা সহযোদ্ধা হবেন, তাদের অবশ্যই একটি শর্ত মেনে ঐক্যে আসতে হবে। তা হচ্ছে, বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসী কার্যকলাপ চালানো যাবে না, কোনো সিন্ডিকেট করা যাবে না। দেশের জনগণের জন্য রাজনীতি করতে হবে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code