বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে হবে: হাইকমিশনার অনিরুদ্ধ

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে হবে: হাইকমিশনার অনিরুদ্ধ

Manual8 Ad Code

দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন অনিরুদ্ধ দাস। ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক:
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। দুই দেশের ব্যবসায়ীদের স্বার্থে এ সম্পর্ক আরও জোরদার করতে হবে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সিলেটের ব্যবসায়ীদের মনোভাব অত্যন্ত প্রশংসনীয়। তারা জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ না করে ব্যবসা করেন, বিষয়টি অত্যন্ত আশাব্যঞ্জক ও প্রশংসনীয়।

 

Manual7 Ad Code

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

 

Manual8 Ad Code

তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আন্তরিক। এ লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদল সিলেটে আসবে। প্রতিনিধিদলটি সিলেটের আমদানি-রপ্তানিকারক ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবে।

 

এ সময় তিনি সিলেট চেম্বারের প্রশাসককে ওই আলোচনা সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

 

সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হলে বাংলাদেশ ও ভারত উভয় দেশের অর্থনীতি লাভবান হবে। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। সরকারি নীতিগত কিছু প্রতিবন্ধকতা দূর করা গেলে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও বাড়বে।

Manual8 Ad Code

 

তিনি বলেন, ভারতীয় আমদানি-রপ্তানি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে মেঘালয় ও আসামের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে কটন ওয়েস্ট, তৈরি পোশাক, ফলমূল, কার্বনেটেড ড্রিংকস, বেকারি পণ্য, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিক পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। এসব পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি ভারতীয় সহকারী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।

 

তিনি আরও বলেন, সিলেটের শেওলা স্থলবন্দরে কোয়ারেন্টাইন অফিস থাকলেও সুতারকান্দি এলসি স্টেশনে কোনো কোয়ারেন্টাইন অফিস নেই। ফলে পণ্য রপ্তানির ক্ষেত্রে গৌহাটি অফিস থেকে কোয়ারেন্টাইন সনদ সংগ্রহ করতে হয়। এতে ব্যবসায়ীদের প্রচুর সময় নষ্ট হয়। তাই সুতারকান্দি এলসি স্টেশনে কোয়ারেন্টাইন অফিস স্থাপনের অনুরোধ জানান। এ ছাড়া করিমগঞ্জের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির স্বার্থে করিমগঞ্জ এলসি স্টেশনের যোগাযোগ সড়ক মেরামতেরও অনুরোধ জানান সিলেট চেম্বারের প্রশাসক।

Manual7 Ad Code

 

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ত্রিহান সিং, সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক ও উপনির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code