সিলেটে মাছ ধরা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

সিলেটে মাছ ধরা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মালিকানা ও মাছ ধরা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

সোমবার (২৬ অক্টোবর) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জুয়েল (২২) নামে তাঁর এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

 

এরআগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। একই হামলায় জাহাঙ্গীর আলম নামে আরও একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

নিহত আফতাব উদ্দিন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের কালা মিয়ার ছেলে। আটককৃত জুয়েল আহমদ একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আফতাবের পরিবারের সঙ্গে তার চাচা আব্দুল হালিমের ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে আফতাব ও তার সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে তারা পুকুরে মাছ ধরার সময় আফতাবের চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় আফতাব ও জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে আফতাবের মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual3 Ad Code

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code