এবার গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

এবার গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
এবার সিলেটের গোলাপগঞ্জে ইসলামী এজেন্ট ব্যাংকের ২০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  সোমবার (১১ মে) দুপুর তিনটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। এরপর টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন চত্ত্বর এলাকায় পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে দাঁড়ায়। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে। একপর্যায়ে ব্যাংক স্টাফ সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

Manual2 Ad Code

 

ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, আমরা ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেই। দাঁড়িপাতন এলাকায় পৌঁছামাত্র কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে সিএনজির গতিরোধ করে। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

Manual1 Ad Code

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

Manual5 Ad Code


।আরও পড়ুন

Manual4 Ad Code


এরআগে গত শুক্রবার সকাল পৌনে ১১ টার দিকে দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় বিএনপি নেতা নাসিম হোসাইনের সাড়ে ৫০ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ৯ জনকে পুলিশ গ্রেপ্তার করা হয়। কিন্তু এখনও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code