এবার ভারতেও দেখা যাবে বিটিভি

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

এবার ভারতেও দেখা যাবে বিটিভি

Manual4 Ad Code

আজ সোমবার (০২ সেপ্টেম্বর) থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দুরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম-ডি ডি ফ্রি ডিশ এর মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে।

Manual7 Ad Code

এ উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত থাকবেন।

Manual1 Ad Code

তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে রোববার তথ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code