ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অপরাধ দূর করা সম্ভব : সিলেটের পুলিশ সুপার

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অপরাধ দূর করা সম্ভব : সিলেটের পুলিশ সুপার

Manual1 Ad Code

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, সমাজের যেকোন অপরাধ দমনে থানা পুলিশের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও সাধারণ জনগনকেও অংশগ্রহন থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে সমাজ থেকে মাদক, ইয়াবা, জঙ্গিবাদ, ইভটিজিং, ধর্ষণ ও বাল্য বিয়েসহ সকল প্রকার অপরাধ প্রবণতা প্রতিরোধ করা সম্ভব। সেই সাথে অপরাধমূক্ত আলোকিত সমাজ বিনির্মানে সবার সহযোগিতা একান্তই প্রয়োজন। এ ক্ষেত্রে বর্তমান সরকার যতেষ্ট তৎপর এবং আন্তরিক রয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক, ইয়াবা, জঙ্গিবাদ, ইভটিজিং, ধর্ষণ ও বাল্য বিয়েসহ সকল প্রকার অপরাধ প্রবণতা বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

Manual4 Ad Code

গোয়াইনঘাট থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়ের পরিচালানায় ও অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত কুমার পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান অফিয়া বেগম, উপজেলা আ‘লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, পুর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার ইসমাইল আলী,সুভাষ চন্দ্র পাল ছানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সামাসুল আলম, পিয়াইন বার্তা সম্পাদক ইমরান হোসেন সুমন, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো: গোলাম সারওয়ার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, আওয়ামলীগনেতা আব্দুল মালিক, সোবাস দাস, তাজ উদ্দিন প্রমূখ।

Manual6 Ad Code

অপরদিকে সকাল ১১টায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গোয়াইনঘাট থানায় একটি ফলদ (আম গাছ)’র চারা রোপন শেষে থানা কম্পাউন্ডে অফিসার্স ও ফোর্সদের রোল কল গ্রাউন্ডের শুভ উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেন।

এসময় ২নং পূর্ব জাফলং ইাউনিয়ন শ্রমিকলীগ’র সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা সদস্য আব্দুল মুতলিব’র সৌজন্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র মতবিনিময় সভায় প্রায় ২শতাধিক মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আসেন।

এছাড়াও মতবিনিময় সভায় গোয়াইনঘাট থানা পুলিশের সকল অফিসার ও উপজেলার প্রতিটি গ্রাম পুলিশ স্বতর্স্ফতভাবে অংশগ্রহন করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code