ওসমানী বিমানবন্দরে গুলিতে পরিচ্ছন্নতা কর্মী আহত, আনসার সদস্য অপসারণ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

ওসমানী বিমানবন্দরে গুলিতে পরিচ্ছন্নতা কর্মী আহত, আনসার সদস্য অপসারণ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়ানোর কাজে ব্যবহৃত এয়ারগানের গুলিতে পরিচ্ছন্নতা কর্মী আহতের ঘটনায় এক আনসার সদস্যকে অপসারণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনসার সদস্য মোজাম্মেল হককে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

 

এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

 

এরআগে শনিবার সকাল ১০টার দিকে ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, রানওয়ে এলাকায় পাখি তাড়ানোর দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য মো. মোজাম্মেল হক ও ক্লিনার মো. রুবেল মিয়া একটি গাড়িতে করে রওনা হন। গাড়িতে থাকা অবস্থায় আনসার সদস্য মোজাম্মেল এয়ারগানে সিসার কার্তুজ লোড করেন।

 

পরবর্তীতে গাড়ি থেকে নামার সময় লোড করা এয়ারগানটি দরজার সঙ্গে ধাক্কা লেগে ফায়ার হয়। এতে সিসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনে থাকা ক্লিনার রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে। ঘটনার পরপরই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, অসাবধানতাবশত হয়েছে। পাখি তাড়ানোর জন্য আনসার সদস্য গাড়ি থেকে নামার সময় ঘটনাটি ঘটে। আহত কর্মী বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code