কাদের স্বার্থ রক্ষা করে সংবাদপত্র? পর্ব-১

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

কাদের স্বার্থ রক্ষা করে সংবাদপত্র? পর্ব-১

Manual5 Ad Code

unnamed-copyসুনির্মল সেন :: সংবাদপত্রকে সমাজের দর্পণ বা আয়না হিসেবে আখ্যায়িত করতে বিদগ্ধ ও বুদ্ধিজীবী মহল তৃপ্তিবোধ করেন। কিন্তু এই দর্পণ বা আয়নাতে কার মুখ প্রতিফলিত হয়, জনগণের কোন অংশের প্রতিফলন আমরা দেখি সংবাদপত্রে?

Manual4 Ad Code

সমাজ সচেতন, নিরপেক্ষ নাগরিক মাত্রই বোধ করি এই তিক্ত সিদ্ধান্তে পৌছে গেছেন, যে দেশ এবং জনগণের স্বার্থের ধুঁয়ো তুলে দেশের প্রতিষ্টিত রানৈতিক দলগুলো সংবাদপত্রের মাধ্যমে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করে চলেছে। কিন্তু ব্যাতিক্রম ছাড়া প্রতিদিনই আমাদের সংবাদপত্রগুলোর প্রথম পাতায় আপার ফোল্ডে সরকার দলীয় নেতা বা নেত্রীর ছবিসহ একটি বড় স্টোরির পাশাপাশি বিরোধী দলীয় নেতা বা নেত্রীর ছবি ও বক্তব্য সংবলিত আরেকটি স্টোরি থাকে। প্রতিনিয়ত তারা এমন কি গুরুত্বপুর্ণ সংবাদযোগ্য বক্তব্য রাখেন যা না ছাপলেই নয় কিংবা প্রথম পাতার আপার ফোল্ডেই ছাপাতে হবে?

দেশ এবং জনগণের এমন কি ক্ষতি হবে যদি তাদের বক্তব্য ভেতরের পাতায় ছাপা হয়? প্রথম পাতায় সরকার ও বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য অতিগুরুত্ব সহকারে ছাপানোর পক্ষে কোনো পত্রিকা হয়তো দু’ধরণের যুক্তি দেখাতে পারেন। যেহেতু দেশের সার্বিক উন্নয়ন কাঠামো নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর, সেহেতু সরকার ও বিরোধী দল অনুরূপ গুরুত্ব পাওয়ার দাবীদার। দ্বিতীয়ত, জনগণ তাদের বক্তব্য শুনতে চায়।

Manual6 Ad Code

দু’টি যুক্তিই খন্ডনযোগ্য। রানৈতিক সিদ্ধান্তের ওপর সাবিংক উন্নয়ন নির্ভরসীল হলেও অধিকাংশ সময় সরকার এবং বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যে দেশের উন্নয়নের জন্য ছিটে ফোঁটা দিকনির্দেশনাও থাকেনা। তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতেই ব্যস্ত থাকেন। আর প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে তারা কি একই কথা বলছেন না? তাহলে এতো গুরুত্ব দেয়া কেনো?

আসল কথা হচ্ছে, সংবাদপত্রগুলোর কোনো কোনোটি সরকারী দল, কোনোটি বিরোধী দল আবার কোনোটি নিরপেক্ষতার দাবীদার। তারা নিজের স্বার্থ রক্ষার্থে সবার মন রক্ষা করে চলে।

Manual1 Ad Code

পাঠক-পাঠিকা, সরকার ও বিরোধী দলীয় নেত্রীর সব বক্তব্যই জানতে চায়- এমন দাবী আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য নয়। কারণ জনগণের মতামত এবং পছন্দ-অপছন্দ-ইচ্ছা প্রভাবিত করা ও নিয়ন্ত্রন করার ক্ষেত্রে সংবাদপত্র আমাদের দেশে ইলেক্ট্রোনিক মিডিয়ার চেয়ে অনেক বেশী এখনো ক্ষমাতাশালী।

সরকার ও বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যকে অতিগুরুত্ব দিয়ে ছাপানোর মাধ্যমে সংবাদপত্রগুলো পাঠকের মনে এরূপ বিশ্বসের সৃষ্টি করে যেন তাদের কারো কারো সংবাদ, মূল্যহীন বক্তব্য সত্যিই গুরুত্বপুর্ণ। তাদের বক্তব্য না জানলে পাঠক-পাঠিকা অন্ধকারে থেকে যাবে।

Manual6 Ad Code

সংবাদপত্রগুলো পাঠকের পঠন কাঠামোকেও নিয়ন্ত্রন করে। ফলে আপাত দৃষ্টিতে মনে হয় জনগণ তাদের সব বক্তব্যকেই প্রাধান্য দিচ্ছে। জনগণ যে তাদের সম্পর্কে, তাদের কর্মসুচিগুলো সম্পর্কে জানতে চায় না তা নয়। বরং তাদের গুরুত্বপুর্ণ কর্মসুচিগুলো সম্পর্কে অবশ্যই জনগণের ওযাকিবহাল থাকা উচিত।

লেখক:- প্রধান নির্বাহী ও সম্পাদক, সিলেট নিউজ ব্যাংক, নিউজ ইনচার্জ: সুরমা মেইল ডটকম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code