সিলেট ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের মাদকের আস্তনায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাল আহমদ ও সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় থানা পুলিশকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন স্থানীয়র জনতা।
জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই আব্দুল হান্নান, এএসআই বাপ্পী রুদ্র পাল, অলিউল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজাগঞ্জের মইনা গ্রামের জামাল আহমদের বাড়িতে গড়ে উঠা মাদকের ঐ আস্তানায় সাড়াশি অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মইনা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র জামাল আহমদ (৩৮) ও একই ইউপির লামাপাড়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র সুরুজ আলীকে (৪৫) ২৬ পিস ইয়াবা ও ১’শ গ্রাম গাজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে অপর আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুই জন সহ অজ্ঞাতনামা আরো ২জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এদিকে রাজাগঞ্জ এলাকার কুখ্যাত মদ, ইয়াবা ও গাজী ব্যবসায়ী জামাল ও সুরই আলীকে গ্রেফতারের পর শুক্রবার রাতে রাজাগঞ্জ এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয় লোকজন।
তারা জানান, জামাল আহমদ ও সুরুজ আলী তাদের সহযোগীদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, গাজা ও ইয়াবা বিক্রি করে আসছে। তারা এলাকার যুব সমাজকে ধ্বংশের দিকে ধাবিত করছে। থানা পুলিশ মাদকের ঐ আস্তানায় অভিযান চালিয়ে জামালদের গ্রেফতার করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান রাজাগঞ্জ এলাকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুব ও ছাত্র সমাজের সহযোগীতায় থানা থেকে ৩০ কিলোমিটার দুরবর্তী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জামাল ও সুরুজ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং যারা পালিয়ে গেছে তাদের গ্রেফতার জন্য অভিযান চলছে।
তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চলছে এবং চলবে।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি