কানাইঘাটে নতুন ইউএনও সুমাইয়া ফেরদৌসের যোগদান

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

কানাইঘাটে নতুন ইউএনও সুমাইয়া ফেরদৌসের যোগদান

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুমাইয়া ফেরদৌস।

 

Manual8 Ad Code

বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি কানাইঘাটে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

সরকারী এক আদেশে গত ১৩ জুলাই সুমাইয়া ফেরদৌস উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। সেখান থেকে ২৭ জুলাই তাঁকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

 

Manual7 Ad Code

জানা যায়, বিসিএস ৩৬ ব্যাচের প্রশাসনিক ক্যাডারের এ কর্মকর্তা এরপূর্বে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

 

সুমাইয়া ফেরদৌসের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জননী। তাঁর স্বামী মুদাব্বির হোসেন সিলেট এমসি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক।

Manual2 Ad Code

 

চাকরী জীবনে সুমাইয়া ফেরদৌস সিলেট জেলার কম্পানীগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি)’র দায়িত্ব পালন করেন ও এক সময় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি হিসেবে কর্মরত ছিলেন।

 

দায়িত্বপালনকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস রাজনৈতিক মহল, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code