কানাইঘাটে নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

কানাইঘাটে নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
নাশঁকতামূলক কর্মকান্ড প্রতিরোধে সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ সর্তকতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ জুন) উপজেলার জনগুরুত্বপুর্ণ স্থান সহ চতুল ও সুরইঘাট বাজারে এ মহড়া অনুষ্ঠিত হয়। বিকেল ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের অংশ গ্রহণে কানাইঘাট থানা থেকে মুলত এ মহড়া শুরু হয়।

 

Manual5 Ad Code

মহড়ার নেতৃত্ব দেন কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহিদুর রহমান।

 

এএসপি সালমান নুর আলম স্থানীয় বলেন, কানাইঘাটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোন নাশকতামুলক কর্মকান্ড প্রতিহতে পুলিশের বিশেষ এ মবিলাইজেশন (মহড়া) শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে।

 

Manual5 Ad Code

জানা গেছে, আগামীকাল (মঙ্গলবার) ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে, সেজন্য সারা দেশে প্রয়োজনীয় সর্তকতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

কয়েকদিন থেকে কানাইঘাটে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপুর্ণ এলাকায় ঢহল জোরদার এবং চেকপোস্ট বসিয়ে যান-বাহনে তল্লাশী করতে দেখা গেছে।

 

থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কানাইঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। কাউকে নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ড করতে দেয়া হবে না।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code