কানাইঘাটে ভারতীয় জিরা ভর্তি পিকআপে ধাক্কায় শিশু আহত

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

কানাইঘাটে ভারতীয় জিরা ভর্তি পিকআপে ধাক্কায় শিশু আহত

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট চতুল-দরবস্ত সড়কের রায়পুর ব্রীজের পাশে ভারতীয় জিরাভর্তি পিকআপের ধাক্কায় খাদিজা বেগম নামে ৪ বছরের এক শিশু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

Manual1 Ad Code

আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জিরাসহ এইচ পিকআপ গাড়ী আটক করেছে।

 

জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকাল অনুমান সাড়ে ১০টার দিকে বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের ব্রীজের পাশে রায়পুর গ্রামের আব্দুল মুমিনের শিশু মেয়ে খাদিজা সড়কের পাশে খেলা করছিল। এ সময় কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট এলাকা থেকে সিলেটগামী বেপরোয়া গতির ভারতীয় জিরাভর্তি পিকআপ শিশু খাদিজাকে ধাক্কা দিলে সে মারাত্মক ভাবে আহত হয়।

 

পরে দ্রুত তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

 

জানা গেছে, শিশু খাদিজা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনার পর স্থানীয় কিছু লোকজন জিরাভর্তি এইচ পিকআপটি আটক করলেও গাড়ির চালক পালিয়ে যায়।

 

খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পিকআপ গাড়ী সহ লুণ্ঠিত ভারতীয় জিরার বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

Manual8 Ad Code

ঘটনাটির তদন্ত চলছে জানিয়ে ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আহত খাদিজার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ এখনও দায়ের করা হয়নি।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

উল্লেখ্য, বেপরোয়া গতির চোরাই মালামাল বহণকারী গাড়ীর কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনা বাড়ছে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code