কানাইঘাটে ভারতীয় জিরার চালানসহ ৩ চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

কানাইঘাটে ভারতীয় জিরার চালানসহ ৩ চোরাকারবারি গ্রেপ্তার

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (২৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- সোমবার (২২ জুন) রাত আড়াইটার দিকে পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড়ে চেকপোস্ট বসিয়ে থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যানবাহন তল্লাশী করেন। এ সময় পিকআপ ভর্তি ১৬৮০ কেজী ভারতীয় জিরাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র রুবেল আহমদ, একই গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আলমগীর হোসেন ও বাউরভাগ ১ম খন্ড গ্রামের মৃত মেকাই মিয়ার পুত্র মানিক মিয়া।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

চোরাচালান ও চোরকারবারি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম। তিনি জানান, থানা পুলিশের নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমআর)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code