কানাইঘাট সীমান্তে আরও ২১ জনকে পুশইন করল বিএসএফ

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

কানাইঘাট সীমান্তে আরও ২১ জনকে পুশইন করল বিএসএফ

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। শনিবার (২৪ মে) ভোরে কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া এলাকা কাদের পুশইন করে বিএসএফ।

Manual1 Ad Code

 

জানা যায়, পুশইন করা ওই ২১ জনকে আটক করেছে লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ভারতীয় বিএসএফ কর্তৃক পুশইনকৃত ২১ জনকে বিজিবি আটকের বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে তাদেরকে থানা হেফাজতে দেয়া হয়নি।

 

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের মৃত বাতেনের পুত্র নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের পুত্র রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধু আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুলের পুত্র শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের পুত্র হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধু মিতা (২৫), হামিদুলের শিশু মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের কাংগাল শেখের পুত্র আইয়ুব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের পুত্র বিষু শেষ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের পুত্র আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের পুত্র পলাশ সরকার।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

জান গেছে- পুশইনকৃতরা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদেরকে ভারতের পুলিশ বাংলাদেশী দাবী করে আটক করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এনে বিএসএফ এর কাছে স্থানান্তর করে।

 

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করার পরও কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ১০ দিনের মধ্যে ভারতীয় বিএসএফ ৩৭ জনকে পুশইন করে।

 

এরআগে গত ১৪ মে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বিএসএফ। পরে তাদের বিজিবি ক্যাম্পের সদস্যরা আটকের পর থানায় হস্তান্তর করা হলে তাদের আত্মীয়দের হেফাজতে ছেড়ে দেয় থানা পুলিশ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code