কেন তিন বাহিনীর স্যালুটের ভঙ্গি আলাদা?

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮

কেন তিন বাহিনীর স্যালুটের ভঙ্গি আলাদা?

Manual1 Ad Code

যদি কখনও ভারতীয় সেনাবাহিনীর কোনও অনুষ্ঠানের সাক্ষী থেকে থাকেন, তাহলে নিশ্চয় লক্ষ্য করে থাকবেন, তিন বাহিনীর স্যালুট করার ভঙ্গি তিন রকম। নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনার স্যালুটের ভঙ্গি আলাদা। স্যালুট হল সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান প্রদর্শনের রীতি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের দিনই দেখতে পাবেন, একসঙ্গে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্যালুট করছেন।

আর্মি স্যালুট : স্থলবাহিনীর স্যালুটে হাতের তালু সম্পূর্ণ খোলা থাকে। যাঁকে স্যালুট জানানো হচ্ছে, তাঁর দিকে উন্মুক্ত থাকে। এই রীতির বিশেষত্ব হল, এর মাধ্যমে দেখানো হয় তিনি কোনও অস্ত্র বহন করছেন না ও তাঁকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যায়।

Manual1 Ad Code

Manual8 Ad Code

নেভি স্যালুট : একসময় যখন, নৌবাহিনীর সদস্যরা জাহাজে কাজ করতেন। তখন সাধারণত তাদের হাত নোংরা হয়ে থাকত। তাই তাঁরা হাতের তালু নিচের দিকে রেখে স্যালুট করা শুরু করেছিলেন। যাতে সিনিয়রদের অসম্মান না করা হয়। সেই রীতিই এখনও চলছে।

Manual7 Ad Code

এয়ারফোর্স স্যালুট : আকাশের দিকে এগিয়ে চলার ইঙ্গিত দিতেই ৪৫ ডিগ্রিতে হাত রেখে স্যালুট জানানোর রীতি শুরু করেন ভারতীয় বিমান বাহিনীর জওয়ানেরা। এরপর থেকে এইভাবে উপর দিককে ইঙ্গিত করে স্যালুট করার রীতিই চলে আসছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code