কোম্পানীগঞ্জে মাদকের মহামারী!

প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৮

কোম্পানীগঞ্জে মাদকের মহামারী!

Manual6 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে মাদক। বর্তমানে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা মানুষের সংখ্যা বহুলাংশে বাড়িয়েছে। এদের মধ্যে বেশি ইয়াবায় (বাবা) আসক্ত। পার্শবর্তী দেশ ভারত থেকেই বন্যার ঢলের মতো আসছে ইয়াবা। ছড়িয়ে পড়েছে সারা দেশের ন্যায় কোম্পানীগঞ্জেও।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে কোম্পানীগঞ্জের প্রতিটা ইউনিয়নের এমন কোনো জায়গা নেই যেখানে ইয়াবা পৌঁছায়নি। এর ছোবলে কোম্পানীগঞ্জের কর্মাক্ষম ও সৃজনশীল তরুণ প্রজন্মেও একটা অংশ হারিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। পরিবারকে ফেলছে দীর্ঘস্থায়ী সমস্যায়। আসক্ত তরুণরা ধর্ষণসহ নানা নৃশংস অপরাধে জড়িয়ে পড়ছেন। এছাড়া গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ মাদকের আসক্তের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সূত্র জানায়, সীমান্তের কাছে থাকায় সহজেই কোম্পানীগঞ্জ উপজেলায় ঢোকে পড়ছে ভারতীয় মদ, ফেনসিডিলসহ নানাধরনের মাদক। কোম্পানীগঞ্জ থেকে এসব মাদক শহর ও এলাকায় বিক্রি এবং সেবন করছে একটি সিন্ডিকেট। এমনকি সেবনের জন্য রুমও দিচ্ছে তারা। আইনশৃংখলা বাহিনীর ছত্র-ছায়ায় এখান থেকে চোরাকারবারীরা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা। এসব দেখেও না দেখার ভান করায় সীমান্তরক্ষী বাহিনীর সামনেই পাচার হচ্ছে এসব মাদকদ্রব্য।

Manual2 Ad Code

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাতের আধাঁরে ভারত থেকে আনা হয় মাদকের বড় বড় চালান। এসব বড় ধরনের চালান কখনো আইনশৃংখলা বাহিনী আটক করতে না পারলেও মাঝে মধ্যে ছোট ছোট চালান আটক করে থাকে। এক সময় শুধু ফেনসিডিল, হেরোইন ও গাঁজার রাজত্ব ছিল এখানে। যুগের সংঙ্গে তাল মিলিয়ে এখন ইয়াবার রাজত্ব শুরু হয়েছে। হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ নানা মাদক। বাড়ছে মাদকের মহামারী।

কোম্পানীগঞ্জের পাড়ুয়া বাজার, আলু ঘাট, টুকের বাজার, বউ বাজার, ভোলা গঞ্জ, দয়ারবাজার, লিলাই বাজার, তুরং ও বড়পুঞ্জি বাজার এখন মাদক ব্যাসায়ীদের আধিপত্য।

Manual5 Ad Code

উপজেলায় ভারতীয় মাদক ও ইয়াবার আলাদা সিন্ডিকেট রয়েছেন। তাদের মধ্যে ইয়াবা ব্যাবসায়ীরা রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে। অজানা কারণে মূল হোতাদের আটক করতে পারছেনা পুলিশ। তবে, ইয়াবার বিরুদ্ধে স্থানীয় পুলিশের কোন ভুমিকা নেই। অভিযোগ রয়েছে কিছু অসাধু পুলিশ সদস্য মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে নিয়মিত বখরা নেয়ায় পুলিশ তেমন ধরনের মাদকের চালান আটক করছেনা।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, আলুঘাটের কালা, আমির, পাড়ুয়া লামাপাড়া গ্রামের সোহেল মিয়া, রফিক, আজির, সাহাব উদ্দিন, শানুর, রহমত আলী, পাড়ুয়া বদিকোনা গ্রামের নিজাম, বদরুল, মনির, গুচ্ছ গ্রামের আনরী, মাঝের গাঁও গ্রামের ছিদ্দেখ আলী ও আদর্শ গ্রামের আলী আমজদ। তারা অনেকেই রাতারাতি হয়ে গেছেন আঙ্গুল ফুলে কলা গাছ। অনেকে আবার ইয়াবা বিক্রি করে দু তলা ৩তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেছেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, মাদকের বিরুদ্ধে রয়েছে আমাদের কঠোর অভিযান। মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে নতুনভাবে কিছু মামলাও হয়েছে। যেখানে সন্ধান পাই সেখানেই অভিযান করি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code