সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় একজন স্ত্রীর বিরুদ্ধে তার স্বামীকে খুন করার অভিযোগ ওঠে৷ গ্লেনা ডুরামের বিরুদ্ধে তার স্বামী মার্টিন ডুরামকে হত্যা করার অভিযোগ দায়ের হয়৷ গত বছর মে মাসে মার্টিনের বাড়ি থেকেই তাঁর দেহ মেলে৷ তাঁদের বাড়ি মিচিগানের স্যান্ড লেকে৷
মার্টিনকে তার স্ত্রী গ্লেনার পাশ থেকেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল৷ মার্টিনের পরিবার বলে যে এই টিয়াপাখিটি মার্টিনদের পোষা পাখি৷ সেই পাখিটি এই কেসের অন্যতম সাক্ষী হয়ে দাঁড়ায়৷ হত্যাকাণ্ডটির পর একটি ভিডিওর ভিত্তিতে এমনটাই জানা গিয়েছে৷ তার মৃত্যুর পর থেকেই টিয়াপাখিটি চিৎকার করতে শুরু করে৷ বিভিন্নভাবে যেন কিছু বোঝানোর চেষ্টা করে৷ নেওয়াগোর অ্যাটর্নি রবার্ট স্পিংস্টিড বলেছেন তিনি পাখিদের ভাষা বোঝার জন্য চর্চা করেছেন৷ পাখিটির কথা থেকেই তার তদন্ত করতেও অনেক সুবিধা হয়েছে৷
তিনি আরও জানিয়েছেন, তার একবার আফ্রিকান তোতাপাখি সম্পর্কে জানার সুযোগ হয়েছিল আর সেই জানাই তাকে এই কেসে এতটা সাহায্য করল৷ বিচারের জন্য নির্ভরযোগ্য তথ্য পেতে সাহায্য করল এই টিয়া৷
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি