গান-কবিতা-নৃত্যে এমসি কলেজে শরৎ কবিতা উৎসব উদযাপিত

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

গান-কবিতা-নৃত্যে এমসি কলেজে শরৎ কবিতা উৎসব উদযাপিত

Manual5 Ad Code

সিলেট :
আকাশে সাদা তুলোর ভেলা ভাসিয়ে শুভ্র কাশফুলের মেলা বসিয়ে আসে শরৎকাল। ভাদ্র-আশ্বিনে কাশের বনে দোল দিয়ে যাওয়া হাওয়া দুলিয়ে যায় প্রাণ। সেই প্রাণের টানে সাড়া দিতে কবিতা-গান-নৃত্যসহ নানা আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এম.সি) কলেজে ষড়ঋতুর শরৎকে বরণ করে ‘শরৎ উৎসব ১৪৩২’ উদযাপন করা হয়েছে। শরতকে বরণ করে নিতে শুরু হয় নানা আয়োজন। সিলেটে সবচেয়ে বড় আয়োজনে একমাত্র ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ’ই শরৎ কবিতা উৎসব আয়োজন করে থাকে।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুরারিচাঁদ (এমসি) কলেজে মুরারিচাঁদ কবিতা পরিষদ ৪র্থ বারের মতো এই উৎসব পালন করেছে। সকাল ১১ ঘটিকায় কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে মইনুল হাসান আবির’র সভাপতিত্বে এবং নাঈমুল ইসলাম গুলজার ও অনুশুয়া বিশারদ অতসী‘র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।

 

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান বলেন, যখন একটি পরিচ্ছন্ন আকাশ হয় তখন আমাদের দৃষ্টিসীমা বিজ্ঞানসম্মত উপায়ে অনেক দূরে চলে যায়। তাই আকাশের উচ্চতা যেন আমাদের মনের গভীরতাকে আরও প্রশস্ত করে। কবিতা চর্চা বা কবিতা লেখা সহজ বিষয় নয় তা মনেপ্রাণে ধারণ করতে পারলে কাব্যিক প্রাণ ফিরে পাবে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদ-এর মুখপত্র “ত্রৈমাসিক জাগরণ” ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় এর পরেই মুরারিচাঁদ কবিতা পরিষদ সদস্যদের কণ্ঠে কোরাস আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে “আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা” এই শরৎ কবিতা উৎসব-২০২৫।

 

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, সম্পাদক, শিক্ষক পরিষদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, ফৌজিয়া আজিজ ও অঘ্রাতা সৌরভ।

 

Manual8 Ad Code

আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগম এবং কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।

 

সাংস্কৃতিক পর্বে মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, একক, দ্বৈত কবিতা আবৃত্তি ও দলগত নৃত্য পরিবেশিত হয়। সাংস্কৃতিক পর্ব শেষে শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানিয়ে সভাপতি মইনুল হাসান আবির’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে স্বাক্ষরিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ’র সুপারিশকৃত অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান অনুমোদনে ১৩তম নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং ‘শরৎ কবিতা উৎসব’-২০২৫ সমাপ্তি ঘোষণা করা হয়।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code