গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।

Manual4 Ad Code

 

বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরবর্তী বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।

 

বর্তমানে সংঘর্ষ বন্ধ হলেও পরিস্থিতিত থমথমে। পরীক্ষার্থীসহ যারা বিভ্ন্ন স্থানে আটকা পড়ছিলেন তারা গন্তব্যে ফিরছেন।

 

এর আগে বিকালে জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে।

এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিকাল পাঁচটার পর সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন অবরুদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

Manual1 Ad Code

 

এনসিপি পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল গোপালগঞ্জ। সকালে পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্য সহযোগী সংগঠনের কর্মীরা।এরপর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।

 

Manual5 Ad Code

সংঘর্ষের মধ্যেই জেলা কারাগারে হামলা-ভাঙচুর করে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। বিকালে হামলাকারীরা জেলা কারাগারের গেট ভাঙার চেষ্টা করে। এ সময় কারাগারের নিরাপত্তায় দায়িত্বরতদের বাধার মুখে তারা পিছূ হটে।

 

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের হামলাকে ‘ঘৃণ্য বর্বর হামলা’ হিসেবে অভিহিত করেছে। এই হামলাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code