গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৬

গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনীতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুগ্রুপের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে পৃথক পৃথক অভিযানে সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়া ভিডিওর তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫) এবং মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭)।

Manual8 Ad Code

 

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরালের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এরপর থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

 

Manual8 Ad Code

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রণকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমদ ও নাইম আহমদকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত নাইম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে।

 

এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপর একটি অভিযানে শাকিল আহমদকে (২৭) গোলাপগঞ্জ পৌরসভার কদমগাছতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ফুলবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের শাহেদ আহমদের পুত্র।

 

তার বিরুদ্ধেও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাই, অস্ত্রবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন আইনে ৪টি মামলা রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার (ওসি) আরিফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এআরকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code