গোলাপগঞ্জে একাধিক মামলার আসামি ছাত্রলীগের ছাব্বির গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

গোলাপগঞ্জে একাধিক মামলার আসামি ছাত্রলীগের ছাব্বির গ্রেপ্তার

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ছাব্বির আহমদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual7 Ad Code

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

 

পুলিশ জানয়, সোমবার ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর এলাকায় গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। এ সময় একাধিক হত্যা মামলার আসামি ছাব্বির আহমদকে গ্রেফতার করা হয়।

 

Manual8 Ad Code

গ্রেফতারকৃত ছাব্বির আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মিছবা উদ্দিনের পুত্র। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলার তদন্ত চলমান রয়েছে।

Manual6 Ad Code

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code