গোলাপগঞ্জে চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

গোলাপগঞ্জে চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

Manual2 Ad Code

ফিতা কেটে হেল্প ডেস্কটির উদ্বোধন করছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।


গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় চালু হয়েছে দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’। প্রবাসীদের জন্য পুলিশি সেবা, আইনি পরামর্শ ও অভিযোগ নিষ্পত্তি সহজ করতে নেওয়া এই উদ্যোগকে দেশের প্রথম থানাভিত্তিক প্রবাসী সহায়তা কেন্দ্র হিসেবে দাবি করা হচ্ছে। উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা।

Manual1 Ad Code

 

রোববার (৫ জুলাই) দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানায় ফিতা কেটে হেল্প ডেস্কটির উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

উদ্বোধন শেষে এমরান আহমদ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই হেল্প ডেস্ক চালুর ফলে বিদেশে অবস্থান করেও প্রবাসীরা দ্রুত পুলিশি সহায়তা ও প্রয়োজনীয় আইনি সেবা পাবেন। এটি সারা দেশের জন্য অনুসরণযোগ্য একটি উদ্যোগ।

 

জানা গেছে, এমপি এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের জন্য পুলিশি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে গোলাপগঞ্জ মডেল থানায় বিশেষ এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় প্রবাসী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

Manual8 Ad Code

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই হেল্প ডেস্কের মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী এবং দেশে থাকা তাদের পরিবারের সদস্যরা সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন।

 

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, এ অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারেরই একজন না একজন সদস্য বিদেশে থাকেন। বিভিন্ন সময় প্রবাসী কিংবা তাদের পরিবারের সদস্যরা আইনি জটিলতায় পড়লেও দ্রুত সহায়তা পাওয়া কঠিন হতো। থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু হওয়ায় এখন পুলিশি সেবা আরও সহজলভ্য হবে। এতে প্রবাসীদের হয়রানি কমবে এবং পুলিশের প্রতি তাদের আস্থা আরও বাড়বে।

 

যুক্তরাজ্যপ্রবাসী আতিকুর রহমান বলেন, বিদেশে থাকলেও দেশের পরিবার নিয়ে সবসময় উদ্বেগে থাকতে হয়। জমি-জমা, পারিবারিক কিংবা অন্যান্য আইনি সমস্যায় দ্রুত সহায়তা পাওয়া কঠিন ছিল। গোলাপগঞ্জ থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। শুধু গোলাপগঞ্জ নয়, দেশের অন্যান্য প্রবাসী অধ্যুষিত এলাকাতেও এমন উদ্যোগ নেওয়া উচিত।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code