গোলাপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬

গোলাপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করগ্রাম এলাকায় একটি পাগলা কুকুরের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

 

Manual1 Ad Code

তাৎক্ষণিক এ খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে কয়েকদিন ধরে একটি পাগলা কুকুর পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমনে অল্প সময়ের মধ্যেই নারী ও শিশুসহ ৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কুকুরটির আকস্মিক তান্ডবে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে এলাকায় চলাফেরা ও কুকুরটিকে মারার জন্য পাহারা দিচ্ছেন।

 

Manual5 Ad Code

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ভবঘুরে কুকুরের সংখ্যা বেড়ে চলেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা কুকুরটিবে দ্রুত আটক বা নিধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

পরিদর্শনকালে ইউএনও মোঃ রফিকুল ইসলাম কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সাবধানে চলাফেরা করার জন্য অনুরোধ জানান তিনি।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code