গোলাপগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ কর্মী আটক

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

গোলাপগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ কর্মী আটক

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৫ নেতাকর্মীকে আটক করেছে।

Manual4 Ad Code

 

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকা থেকে তাদের আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

 

পুলিশ জানায়, বুধবার ভোরে লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কতিপয় সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে ঝটিকা মিছিল ও দেশবিরোধী অপপ্রচারের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।

 

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), করগাঁও (লক্ষণাবন্দ) গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।

 

Manual8 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, পুলিশের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

(সুরমামেইল/এআরকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code