গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

 

সে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর এলাকার বারাম উদ্দিনের ছেলে।

Manual8 Ad Code

 

সোমবার (৬ জুলাই) ভোর সোয়া ৪টায় উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশে এসআই আবু সাঈদের নেতৃত্বে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী

 

Manual6 Ad Code

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি মোঃ আরিফুল ইসলাম বলেন, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code