গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনাম, সম্পাদক মাহবুব চৌধুরী

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনাম, সম্পাদক মাহবুব চৌধুরী

Manual4 Ad Code

সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।

Manual7 Ad Code


গোলাপগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ দেড় যুগ পর বিভক্তির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন।

Manual4 Ad Code

 

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। নির্বাচনে ১৭টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৪ জন।

 

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।

Manual7 Ad Code

 

অন্যান্য নির্বাচিত দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সহ-সভাপতি মোঃ বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু, কার্যনির্বাহী সদস্য পদে এম. আব্দুল জলিল, মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান।

 

(সুরমামেইল/এআরকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code