গোয়াইনঘাটে পল্লাী সঞ্চয় ব্যংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

গোয়াইনঘাটে পল্লাী সঞ্চয় ব্যংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

file

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি বাড়ী একটি খামার প্রকল্প বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে অগ্রণী ভুমিকা পালন করেছে। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের মুখে হাসি ফুটানোর। তার ধরাবাহিকতায় দেশকে একটি উন্নয়নশীল দেশে পরিনত করতে কাজ করে যাচ্ছি। আশা করি অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিনত হবে।

Manual7 Ad Code

বুধবার (২২ জুন) বেলা ১টার দিকে সারাদেশে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে পল্লাী সঞ্চয় ব্যংক‘র ১০০টি শাখা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Manual1 Ad Code

গোয়াইনঘাট ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন। সহকারী কমিশনার ভূমি আশ্রাফ আহমেদ রাসেল‘র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, আওয়ামীলীগ নেতা মাষ্টার আজিজুর রহমান ও মোঃ আছলাম, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, অফিসার ইনচার্জ গোয়াইনঘাট মোঃ দেলওয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, পুর্ব জাফলং ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, আওয়ামীলীগ নেতা লুৎফুল হক, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রকৌশলী কামরুজজ্জামন সেলিম, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবুল কাশেম ভুইঁয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, প্রেসক্লাব‘র সহ-সম্পাদক আলী হোসেন, যুবলীগ নেতা শাহবুদ্দিন, সুভাষ দাশ, গোলাম কিবরিয়া রাসেল, ছাত্রলীগ সম্পাদক আসাদুজ্জামান প্রমূখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক রফিকুল ইসলম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code