গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (৭ জুন) বিকালে উপজেলা সদরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নুর উদ্দিন সকালে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি কান্না করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন জড়ো হয়। পরে তারা পুলিশের খবর দেয়।

 

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

Manual5 Ad Code

 

আসামিকে আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হবে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code