ঘুরে আসুন শ্রীমঙ্গল টি রিসোর্ট থেকে

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

ঘুরে আসুন শ্রীমঙ্গল টি রিসোর্ট থেকে

Manual3 Ad Code

শ্রীমঙ্গল শহর থেকে ৪ কিলোমিটার দূরে, চা বাগানের মাঝে। রিসোর্টের সীমানা ঘেষে তারকা হোটেল গ্র্যান্ড সুলতানের এলাকা শুরু। টি রিসোর্ট নিরিবিলি অবকাশ কাটানোর জন্য এক কথায় অনন্য। কিছুটা পাহাড়ি ভাব আছে। দিনের বেলাতেও ঝিঁঝিঁ পোকা ডাকে।

Manual4 Ad Code

রিসোর্টটি স্থানীয়ভাবে ব্রিটিশ কারিগর নামে বেশি পরিচিত। খুবই গোছানো একটা জায়গা। অনেক আগে থেকে বাংলো বুকিং করতে হয়। বিশেষত, ছুটির দিনগুলো ফাঁকা পাওয়া যায় না।

Manual6 Ad Code

প্রতিটি বাংলোতে ২টি রুম সঙ্গে সংযুক্ত টয়লেট (গিজারসহ), একটি বিশাল ড্রইং রুম, ১টি কিচেন (ফ্রিজসহ), ১টি ডাইনিং ও বিশাল এক বা একাধিক বারান্দা। প্রতিটি বাংলো ১০০০ স্কয়ার ফিটের কম নয়। আগে কিচেনে গ্যাস কানেকশন ছিল, এখন বন্ধ। কারণ অতিথিরা কিচেন এমন অপরিচ্ছন্ন করেন, যা পরিষ্কার করা কঠিন হয়ে পরে। তবে সেটা বড় সমস্যা নয় একটু মাথা খাটালে গ্যাসের চুলা একটিভ করতে ৫ মিনিটের বেশি লাগার কথা নয়।

প্রতিটি বাংলোই শীতাতপ নিয়ন্ত্রিত ও মশা রোধক নেট দিয়ে আবৃত। ২টি ছাড়া প্রতিটি বাংলোতে ৪ জন থাকার ব্যবস্থা। রিসোর্টের নিজস্ব খাবার ব্যবস্থা যথেষ্ট ভালো, তবে দাম বেশি, কিন্তু গলাকাটা নয়। রুম সার্ভিসও যথেষ্ট ভালো। রিসোর্টে একটা লং টেনিস কোর্ট এবং ছোট একটা সুইমিং পুল আছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code