চতুর্থ ধাপে ইউপি নির্বাচন: সিলেটের তিন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

চতুর্থ ধাপে ইউপি নির্বাচন: সিলেটের তিন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : চতুর্থ ধাপে সিলেটের তিন উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলছে ভোটগ্রহণ। শনিবার (০৭ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণের শুরুতেই বাগড়া দেয় বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেও কেন্দ্রে ভোট দিতে এসেছেন ভোটাররা।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের লাউয়াই কেন্দ্রে গিয়ে দেখা গেছে এমনই চিত্র। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার সন্তোষ কুমার দাস  বলেন, এই কেন্দ্রে ২ হাজার ১৮৮ ভোটের মধ্যে ১ হাজার ৫৭ জন নারী ও পুরুষ ভোটারের সংখ্যা ১ হাজার ১১১ জন। সকাল পৌনে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ১৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলেন তিনি।

২নং বরইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বরুণ কান্তি দাস তালুকদার জানান, এই ভোট কেন্দ্রে ১৬০৫ জন ভোটার রয়েছেন। তবে সকালে বৃষ্টির কারণে লোকজন আসতে বাধাগ্রস্ত হওয়ার পর প্রায় ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

Manual3 Ad Code

উপজেলার সিলাম ইউনিয়নের তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মাহমুদ হোসেন শাহ বলেন, ওই কেন্দ্রে মোট ২ হাজার ৩৬৮ ভোটরের মধ্যে পুরুষ ১১৮৪ ও নারী ভোটার রয়েছেন ১১৮৪ জন। সকাল ১১টা পর্যন্ত ওই কেন্দ্রেও প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে।

Manual1 Ad Code

এদিকে, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান সকাল থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-দক্ষিণ) জেদান আল মুছা জানান, মহানগরী সংলগ্ন এ উপজেলার প্রায় সবকটি কেন্দ্র সকাল থেকে তিনি পরিদর্শন করেছেন। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

Manual1 Ad Code

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, জেলার দুটি উপজেলা বিশ্বনাথ ও গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে।

চতুর্থ ধাপে সিলেটের দক্ষিণ সুরমার ৭ ইউনিয়ন, গোলাপগঞ্জের ১১ ইউনিয়ন ও বিশ্বনাথের ৬ ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে। ১ লাখ ২৫ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৩৩ জন, নারী ভোটার ৬৩ হাজার ৩৮ জন।

ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। তবে সকাল থেকে বৃষ্টি হওয়াতে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। সকাল সোয়া ১১টার দিকে আবহাওয়া অনুকূলে থাকায় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে।

চতুর্থ ধাপে সিলেট বিভাগের ৫ উপজেলার ৩৯ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code