সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বন্ধুদের সাথে ভ্রমণে এসে সীমান্তনদী জাদুকাঁটায় নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জাহিদ হাসান হৃদয় নামে এক ছাত্রের লাশ চোরাবালির গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ আগষ্ট) রাতে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের নিকট পুলিশ হস্তান্তর করেছে।
তিনি ঢাকার সাভারের বাহেরচর এলাকার বিজিবির (অব:) ওয়ারেন্ট অফিসার আলী আহমদের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছর ইংরেজী বিভাগের মাষ্টার্স চুড়ান্ত পরীক্ষার ফলপ্রার্থী।’ শনিবার সন্ধায় ওই ছাত্রের লাশ স্থানীয়রা উদ্ধার করেন।
নিহতের সহপাঠি তানভীর আহমদ জানান, সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প’র সিরাজ লেক, বারেকটিলা, জাদুকাঁটা নদী ও জয়নাল আবেদীন শিমুলবাগান এলাকা ভ্রমণ করতে শুক্রবার রাতে ঢাকা থেকে বাস যোগে ১১ জনের একটি ফ্রেন্ডস গ্রুপ রওয়ানা হন।
এদিকে ব্রাম্মণবাড়িয়া বোনের বাড়িতে থাকা সহপাঠি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদ হাসান হৃদয়ও মধ্যরাতে আশুগঞ্জ এলাকা থেকে ভ্রমণসঙ্গী হয়ে একই সাথে ১২ জন মিলে শনিবার সকালে তাহিরপুরে পৌঁছান। পরবর্তীতে তাহিরপুর উপজেলা সদর থেকে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে তারা সীমান্তনদী জাদুকাঁটার পশ্চিম তীরের বারেকটিলায় পৌঁছে দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নেন।
এক পর্যায়ে ভ্রমণে আসা ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা দু’দলে বিভক্ত হয়ে হাত মুখ ধোয়ার জন্য জাদুকাঁটা নদীর তীরে নামলে জাহিদ সহ তার সাথে থাকা অপর তিন সহপাঠি ক্রমেই চোরাবালির গর্তে তলিয়ে যেতে থাকলে তারা চিৎকার শুরু করতে থাকেন।’ এদিকে চিৎকার শুনে সহপাঠি ও ট্রলারের মাঝি-সুকানীরা মিলে তিন জনকে টেনে তীরে তুললেও জাহিদ চোরাবালির গর্তের ভেতর পড়ে নিখোঁজ হন।’ খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় অনেক খোঁজাখুঁজির পর সন্ধায় চোরাবালির গর্ত থেকে জাহিদের লাশ উদ্ধার করেন।
নিহত জাহিদের পিতা আলী আহমদ শনিবার রাতে বললেন, আমার ৪ ছেলে ২ মেয়ে এর মধ্যে ছেলেদের দিক দিক দিয়ে মধ্যে জাহিদ ছিল সবার ছোট। তিনি আরো বলেন, রোববার ব্রাম্মণবাড়িয়ায় সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল কিন্তু আমাদের অজান্তেনই সেখান থেকেই বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ করে সে সুনামগঞ্জে বেড়াতে গিয়েছিলো।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের নিকট জাহিদের লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি