সিলেট ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬
আহ্বায়ক জুনেদুল ইসলাম জুনেদ ও সদস্যসচিব আল কাদের সেবুল।
সিলেট:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে জুনেদুল ইসলাম জুনেদকে আহ্বায়ক, ফারুক আহমদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আল কাদের সেবুলকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও জেলা তাতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের স্বাক্ষরক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সরকারের উন্ননয়ন কার্যক্রমের স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি