জগন্নাথপুরে চোর সন্দেহে ২ শিশুকে নির্যাতন! ভিডিও ফেসবুকে, তোলপাড়

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৮

জগন্নাথপুরে চোর সন্দেহে ২ শিশুকে নির্যাতন! ভিডিও ফেসবুকে, তোলপাড়

Manual6 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে চোর সন্দেহে দুই শিশুকে শারীরিক নির্যাতনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার হওয়া শিশুরা হচ্ছে- উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের দিনমজুর শফিক আলীর ছেলে সুলেমান মিয়া (১২) ও পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে লেবু মিয়া (৯)।

Manual1 Ad Code

জানা গেছে, গত ৪ জুন রাত ৮ টার দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের একটি দোকানে চুরি হয়। এ ঘটনায় ওই রাতেই চোর সন্দেহে ওই দুই শিশুকে তাদের বাড়ি থেকে ধরে এনে সারারাত মারপিট করে পরদিন ৫ জুন জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার ভিডিও চিত্রটি ফেসবুকে ভাইরাল হলে সব কিছু ফাস হয়ে যায়। শিশুদের লোহার শিকল দিয়ে বেধে অমানুষিকভাবে মারপিট করা হয়।

Manual1 Ad Code

এদিকে, থানায় সোপর্দকৃত নির্যাতনের শিকার হওয়া শিশুদের ছেড়ে দেয় থানা পুলিশ।

এ ঘটনায় নির্যাতিত শিশু সুলেমানের পিতা শফিক আলী বাদী হয়ে রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী সুন্দর আলীর ছেলে শানুর মিয়া, তার ভাতিজা জামায়াত নেতা আবুল কাশেম, রাজিবসহ ১১ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

মামলা দায়েরের পর বুধবার (১৩ জুন) রাতে রাজিবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীগঞ্জ বাজার সেক্রেটারি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজমল হোসেন মিঠু বলেন, হাতেনাতে চোর ধরেও চোর বলা যায় না। অথচ নিরীহ শিশুদের চোর সন্দেহে বাড়ি থেকে ধরে এনে নির্যাতনের ঘটনা কাম্য নয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় রাজিব নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code