জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় আটক ৫

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ৫, ২০২২

জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় আটক ৫

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :
জাফলং পর্যটন কেন্দ্রে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের উপর অতর্কিত হামলার ঘটনায় দু’দফায় মোট পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানা পুলিশ তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন- নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার পুত্র সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের পুত্র জয়নাল আবেদীন।

Manual7 Ad Code

 

এর আগে বিকাল ৩টার দিকে দুজনকে আটক করেছিল পুলিশ। তারা হলো- গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখা চন্দ্রের পুত্র লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ও ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মো: সেলিম আহমেদ (২১)।

Manual3 Ad Code

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল এ তথ্য নিশ্চিত করে জানান, জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরও জানান, পর্যটকদের উপর হামলায় জড়িত সকলকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code



জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকরদের সাথে কাউন্টার লোকদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পর্যটকদের উপর হামলা চালায় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবীরা। হামলায় নারী, শিশুসহ অনন্ত ৬ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা।

 

ভিডিওতে দেখা গেছে, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি-শোটা দিয়ে পর্যটকদের বেধরক পেঠাতে থাকে। এ সময় একজন তরুণী ও কোলে শিশু বাচ্চা নিয়ে একজন মহিলা এগিয়ে আসলে তাদের উপর অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবকরা।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code