সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২
নরসিংদী আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহিদুলের ফাইল ছবি (বাঁয়ে) তার মরদেহ উদ্ধার করা নিথর দেহ। ছবি: সংগৃহীত
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহিদুল ইসলাম (১৯) নরসিংদীর বাগহাটা এলাকার দোলোয়ার মিঞার ছেলে ও নরসিংদী আইডিয়াল কলেজের ২য় বর্ষের ছাত্র।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, নরসিংদী থেকে মাহিদুল ইসলাম তার বন্ধু ও নিকট আত্মীয়দের ১২ সদস্যের একটি দল জাফলংয়ে বেড়াতে আসেন। সেখানে আসার পর দুপুর বারোটার দিকে ৩ জন পানিতে গোসল করতে নামেন।
তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে পারলেও মাহিদুল পানিতে তলিয়ে যান। দুপুর সোয়া দুইটায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল অনেক চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ছয়টায় তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
Design and developed by ওয়েব হোম বিডি