জৈন্তাপুরে নদীর তীর থেকে ১১১ রাউন্ড গুলি-ম্যাগাজিন-গ্রেনেড উদ্ধার

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

জৈন্তাপুরে নদীর তীর থেকে ১১১ রাউন্ড গুলি-ম্যাগাজিন-গ্রেনেড উদ্ধার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর থেকে রাইফেলের গুলি, ম্যাগাজিন ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এসআরবি-৯ অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

এসআরবি জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার সাফরি নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১১ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, দুটি রাইফেলের ম্যাগাজিন ও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে এসআরবি।

 

এসআরবি আরও জানায়, উদ্ধার করা দুটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক দ্রব্য হওয়ায় সিলেটের বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সেগুলো ধ্বংস করা হয়।

 

এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামতগুলো জিডিমূলে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code