সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬
সুনির্মল সেন :: দেশের মানুষ বিদেশে গমনে ইচ্ছুকদের ভিসা প্রক্রিয়া করনের সুযোগে এক শ্রেণীর ট্রাভেল এজেন্টগুলো হাজার হাজার টাকা এমনকি অনেক ক্ষেত্রে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বেলায়। এ ব্যাপারে এদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।
জানা যায়, ট্রাভেল এজেন্টগুলোর বিদেশে গমনে ইচ্ছুক প্রার্থীদের নানান রকম আজগুবি পরামর্শ দিয়ে ভিসা প্রদানের ‘গ্যারান্টি’ পর্যন্ত দিয়ে থাকে। এ বিষয়ে এক অনুসন্ধানে গেলে দেখা যায়, বাস্তবে তা একেবারেই অসম্ভব। মূলত তারা প্রার্থীর কাছ থেকে তথ্যাদি নিয়ে দূতাবাস কর্তৃক অনলাইনে সরবরাহকৃত নির্দিষ্ট ‘ফরম’ পূরন করে মাত্র। আর্থিক, সামাজিক নানান তথ্য আবশ্যিক ভাবে সংগ্রহের জন্য প্রার্থীদের চাপ দিয়ে থাকে, যে ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ কখনোই উৎসাহি নয়।
এ পর্যন্ত যতোলোক আমেরিকা যেতে ভিসা পেয়েছে, কখনো শুনা যায়নি দূতাবাস এসব চেয়েছে। তবে সাক্ষাৎকারের সময় নিজের সাধারণ তথ্যপত্র সঙ্গে রাখলে ভালো। এ ক্ষেত্রে যা সবাই করে থাকেন।
দূতাবাস কর্তৃপক্ষ একেবারেই সাধারণ প্রশ্নাদি করে থাকেন। মার্কিন দূতাবাসের ভিসা পাওয়া একেবারেই ভাগ্যের ব্যাপার। কোন মানদ-ে তারা ভিসা নিশ্চিত করে, অন্য কারো পক্ষে তা জানা সম্ভব নয়।
বিজ্ঞমহল বলছেন, এসব ট্রাভেল এজেন্টগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর আইনানুগ ব্যবস্থা নেয়া একান্ত জরুরী। নতুবা বিদেশ যাত্রিরা বার বার প্রতারণার শিকার হবে।
এ পর্যন্ত এসব ট্রাভেল এজেন্টগুলো কতো মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে, ভূয়া তথ্য পরিবেশন করে, দেশের নাগরিকদের সাথে প্রতারণা করছে তা বলার অপেক্ষা রাখেনা।
এ কাজের জন্য সংশ্লিষ্ট সমিতি নির্দিষ্ট অংকের টাকা বাধ্যতামূলক করে দিতে পারে। এ ‘ফরমটি’ পূরন ও ফি জমা বাবদ সর্বোচ্চ ১৫০-২০০ টাকা নেয়া যেতে পারে। ট্রাভেল এজেন্টগুলোর ক্ষেত্রে ভিসা পেতে সর্বোপরি নিজেদের সোচ্চার এবং সতর্ক হওয়া বাঞ্চনীয় বলে আিভমত প্রকাশ করেছেন সচেতন মহল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি