ডা. জুবাইদা রহমান শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব: মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

ডা. জুবাইদা রহমান শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব: মিফতাহ সিদ্দিকী

Manual7 Ad Code

সিলেট:
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড-এর উদ্যোগে এবং ফোরামের উপদেষ্টা আনহার আহমদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

Manual3 Ad Code

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডা. জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের সদস্যই নন, তিনি বৃহত্তর সিলেটবাসীর গর্ব এবং দেশের চিকিৎসা ক্ষেত্রে এক প্রখ্যাত ব্যক্তিত্ব। তাঁর জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ।”

 

ফোরামের সদস্য সচিব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।

 

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ফোরামের সদস্য নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সাবেক ছাত্রনেতা মাসুম আলম।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন রানা, সদস্য নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক, সাবেক জেলা যুবদল নেতা শামসুল ইসলাম টিটু, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ্র, কামরুল ইসলাম নেছার, সুমন শিকদার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশাহীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নামর, রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম উজ্জ্বল, ছাত্রদল নেতা রেকি আহমদ এবং পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম সিফাতসহ দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

Manual8 Ad Code

অনুষ্ঠান শেষে ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং স্থানীয় গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code