ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৬

ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন ও শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জনগণের প্রত্যাশা পূরণ ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual8 Ad Code

 

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথাগুলো বলেন।



তিনি বলেন, মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার মতো উদ্যোগ স্বচ্ছতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ ধরনের পদক্ষেপে সরকারের সহযোগিতা থাকবে। আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

 

তিনি বলেন, আমি দেশের বাইরে থাকায় পুরো বিষয়টি নিবিড়ভাবে অনুসরণ করতে পারেননি। তবে দেশে ফেরার পর সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করেছি। মাজার নিয়ে মানুষের যে প্রত্যাশা, তা পূরণে আমরা কাজ করব। খুব দ্রুতই সেখানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

 

সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বদলির প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া। এটি চলমান পরিস্থিতির সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেলেও মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন কার্যক্রমের অংশ।

Manual4 Ad Code

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পাশাপাশি প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

 

কাতারে নিহত ৫ বাংলাদেশিদের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

 

Manual4 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। এদিকে, বুধবার বিকেলে বিভাগীয় ও জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপন করা হয়। গত সোমবার হজরত শাহজালাল (রহ.) মাজারের ৪টি দানবাক্স এবং জেলা প্রশাসনের স্থাপন করা আরও ৪টি দানবাক্সসহ মোট ৮টি দানবাক্স ডাবল লক অবস্থায় খোলা হয়। গণনা শেষে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার এবং দুটি সৌদি রিয়াল পাওয়া যায়।

 

পরে উদ্ধার হওয়া অর্থ ও মূল্যবান সামগ্রী হজরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হয়। দায়িত্ব হস্তান্তরের আগে মাজার ফান্ডে অতিরিক্ত ৫ লাখ টাকার একটি চেকও প্রদান করেন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তবে এ উদ্যোগকে কেন্দ্র করে মাজার-সংশ্লিষ্টদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর মধ্যেই রোববার জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তার প্রত্যাহারের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code