সিলেট ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
কানাইঘাট প্রতিনিধ:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সিলেটের কানাইঘাট পৌরসভায় তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট উত্তর বাজার থেকে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের শুরুতে উত্তর বাজারের ওয়ালটন প্লাজার সামনে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ অপসারণ করা হয়। পরে পৌর শহরের কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা সরানোর কাজ শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
দুপুরে কাঁচাবাজারের ময়লা-আবর্জনা অপসারণের কাজ সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন ইউএনও সুমাইয়া ফেরদৌস। পরে তিনি কাঁচাবাজারের আবর্জনা পরিষ্কার করে সেখানে ফুলের গাছের চারাও রোপণ করেন।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এটি অব্যাহত থাকে। উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও হাট-বাজারগুলোর ব্যবস্থা ও বণিক সমিতির মাধ্যমে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।
এ সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইউএনও বলেন, কানাইঘাট পৌর শহরসহ অন্যান্য হাটবাজারগুলোর পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীদের নিজ নিজ উদ্যোগে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলাসহ সবাইকে যার যার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি