ভারতে সাজাভোগ শেষে তামাবিল হয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

ভারতে সাজাভোগ শেষে তামাবিল হয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
ভারতের কারাগারে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

 

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা বাংলাদেশিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে বিএসএফ ও ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

সূত্রটি আরও জানায়, ভারতের তোবা কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

 

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বলেন, ‘বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।’

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code