তালতলায় অনৈতিক কাজে জড়িত ৬ নারী-পুরুষ আটক, ২টি হোটেল সিলগালা

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৬

তালতলায় অনৈতিক কাজে জড়িত ৬ নারী-পুরুষ আটক, ২টি হোটেল সিলগালা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর দুটি হোটেলে হানা দিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে ছয় নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি দুইটি হোটেল সিলগালা করা হয়েছে।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় নগরীর তালতলাস্থ ‘রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাইজ’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।

 

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- ফয়জুল ইসলাম ফয়েজ (৫০), আলাউর রহমান আলম (২৮), আলমগীর (৩৫), ইভা আক্তার (২০), সালমা আক্তার রোকেয়া (৪২) ও নাজমিন আক্তার (৩০)।

Manual2 Ad Code

 

মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual2 Ad Code

 

তিনি জানান, অসামাজিক কার্যকলাপের জন্য দুটি সিলগালা করা হয়েছে। এছাড়া আটককৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code