দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৫

দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

Manual8 Ad Code

wintr

Manual4 Ad Code

 

সুরমা মেইলঃ  সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Manual2 Ad Code

দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

Manual2 Ad Code

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code