সিলেট ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬
সিলেট:
সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়। দক্ষিণ সুরমাতে এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা শিববাড়ি শ্রীশ্রী সর্ব্বনন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী মন্দির প্রাঙ্গণে পার্থ সারথী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও সিসিক ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড)-এর উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে নগর পরিক্রমা, পদাবলী সংকীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং ভক্তিমূলক গানের প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও সিসিক ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড)-এর সভাপতি প্রদীপ করের সভাপতিত্বে ও আপন দাসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন মোহন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়ন্ত গোস্বামী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শৈলেন কর, মন মোহন দেবনাথ, নন্দন পাল, সুভাষ পৈত্য, রঞ্জু দেব, কল্যাণ চন্দ্র পাল, বিশ্বজিৎ দাস, নিখিল মালাকার, সুবল দেবনাথ, বিশ্বজিৎ চক্রবর্তী আপন, মিন্টু দাস, চন্দ্রশেখর দে চপল, পিনাক কর, বাবলু দাস, অখিল সরকার, শিবুল দাস, হীরা মল্লিক, সঞ্জয় দাস, শান্ত মালাকার, রূপক চৌধুরী, রিপন পাল, শীবাস মালাকার, সুবোধ চন্দ্র ও অবিনাশ দাস প্রমুখ।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শিববাড়ি শ্রীশ্রী সর্ব্বনন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে মিলিত হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিসিকের ৩০নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা চান্দাই, নজরপুর শ্রীশ্রী রাধাঁ গোপাল জিউ আখড়ায় সন্ধ্যা ৭টায় ধর্ম সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি