সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
মন্তব্য প্রতিবেদন :: ‘ধুমপানে বিষপান, আয়ুক্ষয় ও অর্থনাশ।’ ধুমপানের বিরুদ্ধে বাংলাদেশে আইন রয়েছে। আইনে প্রকাশ্যে ধুমপানের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। অফিস-আদালতে, যানবাহনে ধুমপানের ওপর নিষেধাঞ্জা আরোপ করা হয়েছে। আইনটি কার্যকর হওয়ার একযোগ পরেও এর কোনো প্রয়োগ নেই বল্লেই চলে। ধুমপান হচ্ছে এখনো সর্বত্র। যে যেভাবে পারে ধুমপান করছে। এক রকম প্রকাশ্যেই ধুমপান করছে। ধুমপানের বিরুদ্ধে যে আইন হয়েছে তার দোহাই দিয়েও ধুমপায়ীদের ধুমপান থেকে বিরত করা সম্ভব হচ্ছে না।
ধুমপান একটি সামাজিক ব্যাধি। জনস্বাস্থ্যের জন্য তা মারাত্মক ক্ষতিকর। এই ধুমপান থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করতে হলে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরী। “প্রতি বছর বিশ্বে ধুমপানের সৃষ্ট রোগে মারা যাচ্ছে ৬০ থেকে ৬২ হাজার মানুষ। এই ধারা অব্যাহত থাকলে ২০২০ সালের মধ্যে এই মৃত্যুর সংখ্যা দাঁড়াবে এক কোটির ওপর।” সূতরাং এই ধুমপানের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এখনই। ধুমপান বিরোধী আইন হয়েছে, এর যথাযথ প্রয়োগ করতে হবে। তবে সবচেয়ে বড় কথা এব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। ধুমপানের ক্ষতিকর ব্যাপারটি উপলব্ধি করতে হবে ধুমপায়ীদের। ধুমপায়ীদের জেনে রাখা উচিৎ-আপনারা পরোক্ষভাবেও অধুমপায়ীদের সর্বনাশ করছেন। ধুমপায়ীরা নিজেরতো ক্ষতি করছেই, কিন্তু আরেক জন সুস্থ্য মানুষ নামক অধুমপায়ীর ক্ষতি করার এখতিয়ার তার নেই। এই প্রেক্ষাপটেই বাংলাদেশে আইর হয়েছে এবং এতে অধুমপায়ী নাগরিকরা ধুমপানের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার পেয়েছে। তাদেরকে এই অধিকারটুকু প্রয়োগ করতে হবে এখনই। সরকার এবং সমাজ সচেতন সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ‘ধুমপান মুক্ত বাংলাদেশ গড়ে উঠুুক।’ সর্বোপরি আমরা সবাই ধুমপান মুক্ত বাংলাদেশ চাই।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি