নগরীতে প্রবেশ করছে মাদক দ্রব্য, আইন আছে প্রয়োগ নেই!

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

নগরীতে প্রবেশ করছে মাদক দ্রব্য, আইন আছে প্রয়োগ নেই!

Manual2 Ad Code

images4

Manual1 Ad Code

রুদ্র বিজয় :: নগরীতে অবাধে প্রবেশ করছে মাদক দ্রব্য। ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, দেশীয় মদসহ নানাবিধ মাদক দ্রব্যে ছেয়ে গেছে।

Manual5 Ad Code

এসব মাদক দ্রব্য নগরীর পাইকারী ব্যবসায়ীদের নিকট সরবরাহ করা হয়। সিলেট মেট্রোপলিটন নগরীর প্রায় ৫০/৬০টি স্পটে অবৈধভাবে এইসব মাদক দ্রব্য বিক্রয় করা হয়ে থাকে।

মাদক দ্রব্যের অন্যতম বড় স্পট হচ্ছে বন্দর বাজার সংলগ্ন মহাজনপট্টি ঘেরা কাষ্টঘর সুইপারপট্টি। এখানে সুইপারদের জন্য নির্ধারিত বাংলা মদ থাকা সত্তেও তার অন্তরালে বিক্রয় হচ্ছে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল।

কাষ্টঘরের বেশ ক’জন সুইপাররাও এখন ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলের ব্যবসায় জড়িয়ে পড়েছে। এ অভিযোগ আজকের নয়। তারা দীর্ঘ দিন ধরে এসব মাদক দ্রব্য বিক্রয় করে আসছে।

এসব তথ্য জানিয়েছেন, মহাজনপট্টির ক’জন সৎ ব্যবসায়ী। এখানে মাদক দ্রব্য বিক্রয় হচ্ছে বলে তারা অতীষ্ট। এদের যন্ত্রনায় তাদের ছেলে-মেয়ে-বউরা চলাফেরা করতে পারছে না। তারা প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

Manual3 Ad Code

এখানে বৈধ কয়েকটি মদের দোকান থেকেও নগরীর অবৈধ ব্যবসায়ীদের কাছে মদ সরবরাহ করা হয়ে থাকে। ওইসব মাদক দ্রব্য বিক্রয়ের স্পটগুলো থেকে নিয়মিত সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক বখরা নেয় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট অফিস। তাই তাদের কোনো অভিযান চোঁখে পড়ে না নগরবাসীর।

পুলিশসহ বিভিন্ন বাহীনির কর্মকর্তারাও মাদক দ্রব্য স্পট থেকে বখরা পায় বলে এদের গ্রেফতারে তাদের কোনো উদ্যোগ নেই।

Manual3 Ad Code

‘এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-নজর কামনা করেছেন সিলেট নগরবাসী।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code