নগরীতে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু বুধবার

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

নগরীতে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু বুধবার

Manual2 Ad Code

‘এই মহানগরী আমার-আপনার-সবার। আসুন এই মহানগরীকে সকলে মিলে সুন্দর রাখি’-এই আহবান জানিয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নগরীতে আগামী বুধবার (০৩ এপ্রিল) থেকে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী শুরু করবে।

এই কর্মসূচী চলাকালে সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে ২৭টি স্পেশাল টিম কাজ করবে। পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী শুরুর প্রাক্কালে আগামী ৩ এপ্রিল সকাল ৯টায় নগরভবন প্রাঙ্গন থেকে এক র‌্যালী বের হয়ে হযরত শাহজালাল (রহ.) মাজারগেইট এলাকায় গিয়ে শেষ হবে। পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হবে। সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

Manual1 Ad Code

শোভাযাত্রায় এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে স্ব স্ব অবস্থান থেকে সর্বস্তরের সিলেটবাসীকে অংশগ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এই পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে স্কুল কলেজের ভলান্টিয়ার গ্রুপ এবং সামাজিক সংগঠনের ভলান্টিয়ার গ্রুপ, সাইক্লিং গ্রুপকেও অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১৫৭০৭২৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code