সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর বারুতখানা এলাকায় এক মাসের বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর বারুতখানা-বন্দরবাজার সড়কে এ অবরোধ করা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারীরা জানান, সিটি করপোরেশনের পানির সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা নিত্যদিনের কাজে মারাত্মক সমস্যায় পড়েছেন। খাবার পানি থেকে শুরু করে রান্না ও দৈনন্দিন ব্যবহারের জন্যও তাদের বাইরে থেকে পানি কিনতে হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
বারুতখানা এলাকার বাসিন্দা মো. মামুন আহমদ বলেন, প্রায় এক মাস ধরে সিটি করপোরেশন পানি দিচ্ছে না। এতে এলাকার বাসিন্দারা কষ্টে দিনাতিপাত করছেন। একাধিকবার সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সমাধান না পাওয়ায় আমরা সড়ক অবরোধ করেছি আমরা।
একই এলাকার বাসিন্দা লিয়াকত মিয়া বলেন, খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের পানি প্রায় এক মাস ধরে কিনে ব্যবহার করছি। এতে একেকটি পরিবারের নিয়মিত প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হচ্ছে। অথচ সিটি করপোরেশন কোনো গুরুত্ব দিচ্ছে না। বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি) আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর বলেন, ওই এলাকার অধিকাংশ বাড়ির পানির পাইপ পুরোনো ও লোহার হওয়ায় জং ধরে সমস্যা হয়েছে। আবার বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পানি ঠিকমতো সরবরাহ করা যাচ্ছে না।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি